আরেকটি অভিনব চলচ্চিত্রের ঘোষণা করা হলো। বলতে বাঁধা নেই এই সিনেমায় যুক্ত আছে অসম্ভব ভালো কাস্ট।
আমরা ফোন-ভূত সম্পর্কে কথা বলছি যেখানে ক্যাটরিনা কাইফ, গলি বয় খ্যাত সিদ্ধান্ত চতুর্বেদী এবং ধড়ক খ্যাত ইশান খাট্টর কে দেখা যাবে।
ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শ এই ঘোষণা করেছেন। ফোন-ভূত একটি হরর-কমেডি বলে মনে করা হচ্ছে এবং ফটোশুটগুলি দেখে মনে হচ্ছে সিনেমাটিতে সত্যই আকর্ষণীয়।
এটি পরিচালনা করবেন গুরমিত সিং এবং প্রযোজনা করবেন রীতেশ সিদ্ধওয়ানি ও ফারহান আক্তার। এর শুটিং এই বছরের শেষের দিকে হতে পারে।

0 Comments