উপকরনঃচিকেন ৯০০ গ্রামের (হাড় বা হাড় ছাড়া ছোট পিস করে কাটা )

লেবুর রস ১ টেবিল চামচ লবন আন্দাজ মত

নারিকেলের দুধ ১ কাপ

পেঁয়াজ মোটা কুচি বা কিউব ১ টি,

রসূন কুচি ৩-৪ টি কোয়া

টমেটো পিউরি ১ টেবিল চামচ

থাই রেড কারি পেস্ট ১ , ১/২ টেবিল চামচ ( এটা সস এ্যালবামে আছে ।)

ফিস সস ১ টেবিল চামচ

আদা বাটা ২ চা চামচ

সামান্য চিনি ( ইচ্ছা )

গরম মশলা ১ চা চামচ জিরা গুড়াঁ ২ চা চামচ ( একটু দেশি স্বাদ দেয়ার জন্য দিয়েছি । না চাইলে বাদ দিতে পারেন )তেল রান্নার জন্য ৪ টেবিল চামচরান্না

প্রস্তুত প্রনালীঃচিকেন ছোট পিস করে কেটে নিন। ধুয়ে পানি ঝরায় নিন । একটি বাটিতে চিকেন নিয়ে , লবন অল্প , লেবুর রস ,থাই রেড কারি পেস্ট , ফিশ সস , গরম মশলা ও জিরা গুড়া দিয়ে মেখে ৩০ মিনিট রাখুন।এখন প্যানে তেল গরম করে , রসুন কুচি দিয়ে হালকা কালার আসলে, চিকেন দিন নেড়ে ভাজুন ৫ মিনিট। টমেটো পিউরি দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করুন ৫-৬ মিনিট । এবার পেয়াজঁ কিউব দিন নেড়ে নিশান। ২ মিনিট পর নারিকেলের দুধ দিয়ে নেড়ে ঢেকে দিন । ২-৩ মিনিট পর মাখা মাখা থাকতে নামিয়ে নিন । গরম ভাত বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন মজাদার থাই চিকেন কারি ।