:-মাছ দিয়ে চপ, বড়া খাওয়া কিন্তু মাছ দিয়ে পিয়াজু খেয়েছেন কি কখনো তাই আজ করলাম মাছ দিয়ে।
উপকরনঃ রুই/কাতল মাছের পিস ৪/৫ টি,
মুসুর ডাল ১ কাপ,
পেঁয়াজ কুচি ১ কাপ বেরেস্তা করা,
আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে,
জিরা গুড়া ১ চা-চামচ,
ধনিয়া গুড়া ১ চা- চামচ,
হলুদ গুড়া সামান্য,
ম্যাগী মসলার প্যাকেট ১ টি,
কর্ণফ্লাওয়ার ১ চা-চামচ,
ধনে পাতা কুচি ১ মুঠ,
কাঁচামরিচ কুচি ২/৩ টি,
হাফ চা-চামচ মরিচ গুড়া
লবন স্বাদ মত,
তেল ভাজার জন্য,
প্রস্তুত প্রণালীঃ● প্রথমে মাছের পিস গুলো ভাল করে ধুয়ে নিতে হবে,।ধোয়ার পর সামান্য হলুদ
ও লবন দিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিতে হবে।
● মাছ ভাজা হয়ে গেলে কাটা ছড়িয়ে নিতে হবে।
● এরপর মুসুরিডাল আগে থেকেই জলে কিছুক্ষন ভিজিয়ে রেখে বেটে নিতে হবে।
● এরপর কাটা ছড়ানো মাছ ও ডাল বাটা এবং তেল বাদে উপরের উপকরন গুলি
একে একে ভাল করে মিশিয়ে মেখে নিতে হবে।
● মাখা হয়ে গেলে প্যানে তেল দিয়ে গরম করে নিয়ে হালকা আঁচে ডুবো তেলে
পিয়াজুর শেপ দিয়ে সোনালী রঙ্গে ভেজে তুলতে হবে।
ব্যাস হয়ে গেল মজাদার মুচমুচে মাছ পিয়াজু আর খেতে ও অনেক দারুন, গরম
গরম পরিবেশন করুন যেকোনো সস দিয়ে।
0 Comments