-আমারা অনেকেই চিকেন এর বিভিন্ন ধরনের কবাব খেয়েছি। কিন্তু কখনো কি খেয়েছেন চিংড়ির কাবাব? যদি না খেয়ে থাকেন তবে জেনে নিন কিভাবে তৈরি করবেন এই মজাদার খাবারটি ।

উপকরন: চিংড়ির কিমা এক কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সিদ্ধ আলু পরিমাণমতো, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, ডিম ২টি, ব্রেডক্রাম পরিমাণমতো, টমেটো সস পরিমাণমতো, লবণ স্বাদমতো।

প্রণালি : প্রথমে ডিম, ব্রেডক্রাম ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার পছন্দমতো আকারে গড়ে ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম মেখে ডুবো তেলে বাদামি করে ভেজে নিতে হবে।এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিংড়ির কাবাব।