:-প্রায় অনেকেরই পছন্দের এই খাবারটি। তবে জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই মজাদার খাবারটি।
উপকরণ: ৩ কাপ আধা সেদ্ধ করা পোলাওয়ের চাল, ১ কাপ কলাইয়ের ডাল, ১ চা চামচ খাবার সোডা, ১ চা চামচ লবণ, ১/২ চা চামচ চিনি।
প্রণালি: প্রথমে চাল ও ডাল ৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর চাল ও ডাল মিহি করে বেটে ফেলুন অথবা ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন।এবার মিশ্রণে লবণ, চিনি ও জল মিশিয়ে পাতলা করে স্বাভাবিক তাপমাত্রায় আরো ৬/৭ ঘণ্টা রাখুন। তারপর একটি নন-স্টিক পাত্রে তেল ব্রাশ করে হাল্কা আঁচে গরম করুন। তেল গরম হয়ে গেলে পাত্রে এক টেবিল চামচ ধোসা তৈরির মিশ্রণ ঢালুন এবং পাত্রের চারদিকে চামচ দিয়ে পাতলা ও গোল করে ছড়িয়ে দিন। ধোসার নিচের অংশ হালকা বাদামী হয়ে ধারগুলো উঠে এলে বুঝতে হবে ধোসা হয়ে গেছে। ধোসা তোলার সময় সাবধানে তুলতে হবে। চাইলে গোল করে মুড়িয়ে দিতে পারেন অথবা সোজাও রাখতে পারেন।প্রতিবার পাত্রে ধোসার মিশ্রণ দেয়ার আগে পাত্রটি কাপড় দিয়ে মুছে তেল ব্রাশ করে নিতে হবে। নয়তো ধোসা আটকে যাবে এবং ওঠানোর সময় ছিঁড়ে যাবে। এবার চাটনি দিয়ে গরম গরম ধোসা পরিবেশন করুন।
0 Comments