এই ফেসিয়ালটির চারটি স্টেপ আছেঃ
ক্লিনজিন : একটি বাটিতে এক চামচ কাচা দুধ নিতে হবে। তারপর এর ভিতর টমেটো এর রস নিয়ে ভালোভাবে মেশান। এবার এই মিশ্রনটির সাহায্য আপনার মুখের ত্বক এ দুই মিনিট ধরে ভালোভাবে মাসাজ করুন। মাসাজ করার পর তুলার সাহায্যে ত্বকটি পরিষ্কার করে নিন।
স্ক্রবিং : প্রথমে এক চামচ কফি নিতে হবে। এবারে এর ভিতর এক চামচ নারকেলের তেল নিতে হবে। এবার এ দুটি ভালো করে মেশান। এবার আপনার মুখে এটি দু থেকে তিন মিনিট মাসাজ করুন। মাসাজ হয়ে গেলে আপনার ত্বক পরিষ্কার করে নিন।
ফেসিয়াল মাসাজ : একটি পরিষ্কার বাটিতে দু চামচ মিল্ক ক্রিম নিতে হবে। তারপর এক চামচ মধু দিতে হবে। এখন এর ভিতর দুটি ভিটমিন ই ক্যাপসুল দিতে হবে। তারপর এগুলোকে ভালো করে মিক্সড করে নিন। এবার এই ক্রিম এর সাহায্য নিয়ে আপনার মুখে দশ মিনিট মাসাজ করতে হবে। দশ মিনিট পর একটা ভিজা রুমাল দিয়ে আপনার ত্বক পরিষ্কার করে নিন।
ফেস প্যাক : একটা বাটিতে দু চামচ বেসন নিতে হবে। এরপর হাফ চা চামচ হলুদ গুড়া নিতে হবে। এবার দু চামচ মিল্ক ক্রিম দিয়ে ভালোভাবে মিক্সড করুন। এবার এটি আপনার মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। ১৫ মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

0 Comments