কলকাতাকে সবুজ করতে উদ্যোগী রাজ্যপাল রাজভবনে সস্ত্রীক বৃক্ষরোপণ করলেন
শুক্রবার ৫ জুন। বিশ্ব পরিবেশ দিবস। আর বিশ্ব পরিবেশ দিবসে শহরকে সবুজ করার দায়িত্ব শহরবাসীর।আর তাই শহরকে সবুজ করতে এদিন রাজভবনে বৃক্ষরোপণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। কিছুদিন আগেই ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে যায় শহর ভেঙে পড়ে বহু গাছ। সবুজ হীন হয়ে পরে তিলোত্তমা। তবে কলকাতাকে সবুজ করতে উদ্যোগী রাজ্যপাল। এদিন রাজভবনে সস্ত্রীক বৃক্ষরোপণ করলেন রাজ্যপাল । বৃক্ষরোপণ করার ছবি টুইট করে রাজ্যপাল লেখেন, ‘ বিশ্ব পরিবেশ দিবসে আসুন প্রকৃতিকে সবুজ করার জন্য হাত বাড়াই। প্রকৃতির সাথে সম্প্রীতি জরুরি। শ্রীমতি সুদেশ ধনকর এবং ময়ুরীক্লাবের চেয়ারপারসন সরিতা রুইয়া এবং বাকিরা সহ রাজ ভবনে রোপণ করা হয়েছে’।
0 Comments