বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে বৃক্ষরোপনের সূচনা করে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “একটা রাজনৈতিক দল সব সময় বলে যাচ্ছে বাংলা থেকে তাড়াও, এই সময় কি রাজনীতি করার সময়! রাজনীতির নামে নোংরা রাজনীতি করছে। এটা সময় নয়।কেউ কেউ এমন পরিস্থিতিতেও রাজনীতি করছেন। বলছেন বাংলার মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন। এটা কি রাজনীতি করার সময়? আমি তো কই বলছি না দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে সরিয়ে দাও। কারণ, আমি মনে করিনা এটা ওইসব বলা বা রাজনীতি করার সময়।” শুক্রবার হরিশ চ্যাটার্জি পার্কে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সবুজায়ন কর্মসূচি শেষে সুন্দরবনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আরও বেশি করে গাছ লাগাতে হবে। সাইক্লোনে যেভাবে লক্ষ লক্ষ গাছ ধ্বংস হয়ে গিয়েছে তাতে করে পরিবেশ তার নিজস্বতা হারিয়েছে। একথা মাথায় রেখে ক্লাব পুজো কমিটির সহ সমস্ত সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। এমন গাছ লাগাতে হবে যে গাছ খুব বড় হবে না আবার পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নিম গাছের মতো প্রজাতির গাছ লাগালে ভালো হবে। আবার খুব বড় না হয় ভেঙে পড়ার সম্ভাবনাও কম থাকবে । সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে এই সাইক্লোনে ম্যানগ্রোভ ধ্বংস হয়ে গিয়েছে। নতুন করে আরও ম্যানগ্রোভ লাগাতে হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ম্যানগ্রোভে চাষ করেছিলাম বলে সুন্দরবন এলাকায় বহু ঝড় রোধ করা সম্ভব হয়েছিল। কিন্তু এই আমফানে যেভাবে ম্যানগ্রোভ নষ্ট হয়েছে তা আবার নতুন করে লাগাতে হবে। পরিযায়ী শ্রমিকদের রাজ্যের ফিরিয়ে আনতে রাজ্য সরকার যা যা ব্যবস্থা করেছে তা অন্য কোন রাজ্য করেনি বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন তাদের ট্রেনের ভাড়া এবং বাসের সমস্ত ব্যবস্থা কার্যকর করেছে। তাদের খাওয়ার ব্যবস্থা করা করা হয়েছে তিনি এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন।