রাজ্যে ডেঙ্গুর থাবা
রাজ্যে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ জনক।এর মধ্যে চিন্তা বাড়িয়েছে ডেঙ্গু।ডেঙ্গু মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিলো কলকাতা পুরসভা।একটি বিশেষ প্রকল্প চালু করলো তারা।নাম দেওয়া হয়েছে" অল্প একটু সচেতনতা ডেঙ্গু মুক্ত কলকাতা"।এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে ভিডিও প্রকাশ করছে তারা।কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম আজ জানান কলকাতা পুরসভা তে।সপ্তাহে এক দিন ১০ মিনিট করে বাড়ির ছাদে রাখা টব,ভাঙ্গা বালতি ইত্যাদি তে যেখানে জল জমতে পারে সেখানে পরিষ্কার করার অনুরোধ জানানো হবে শহরবাসী কে।আগামী জুলাই মাস থেকে সমস্ত ওয়াড জুড়ে প্রচার শুরু করতে চলেছে কলকাতা পুরসভা।অটো করে প্রচার,বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করবেন পুর সভার কর্মীরা। হাত জোড় করে অনুরোধ জানাবেন শহর বাসীর প্রতি। ডেঙ্গু মুক্ত কলকাতা করতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা।