স্কুলের সামনে বিক্ষোভ
বুধবার সকাল থেকেই বউবাজারের সেন্ট মাইকেল স্কুল এর সামনে অভিভাবকদের বিক্ষোভ চোখে পড়ে ।এই বিক্ষোভের মূল কারণ গত তিন মাস ধরে যে লকডাউন চলছে তার মধ্যেও স্কুল কর্তৃপক্ষ স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে পুরো ফি দাবি করছে। যা অভিভাবকরা মানতে চাইছেন না । কারণ দেশ তথা বিশ্ব এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ।আর এমতঅবস্থায় অনেকেরই কাজ নেই। বেতনের অধিকাংশ কমে গেছে ।অভিভাবকদের পক্ষে সম্ভব নয় স্কুলের পুরো ফি দেওয়া ।অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে তাদের সন্তানদের অর্থাৎ স্কুলের ছাত্র-ছাত্রীদের গত তিন মাসের ফি মুকুব করা হোক। আর যদি তা না হয় তাহলে স্কুলের ফি 50 শতাংশ করে দিতে হবে। আর 50% অভিবাবকরা দেবেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে কোনোভাবেই তা সম্ভব নয় ।সমস্ত ছাত্রছাত্রীকে পুরো ফি দিতে হবে। আর না হলে ছাত্র-ছাত্রীদের নাম স্কুলের রেজিস্ট্রেশন থেকে কেটে দেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এমনটাই দাবি অভিভাবকদের ।ফলত অভিভাবকদের মনে একটা সংশয় সৃষ্টি হয়েছে ।আর এই প্রতিবাদে আজ তারা স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন।