বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতিকে মারধরের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি


 উত্তর ২৪ পরগনার গোপালনগর ফলেয়া গ্রামের বাসিন্দা মিয়ারাজ মন্ডল বৃহস্পতিবার রাতে লিস্টে নাম ওঠেনি সেই কারণে বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ বিশ্বাস এর বাড়িতে এসে তার উপরে চড়াও হয় l মারধর করা হয় পঞ্চায়েত সমিতির সভাপতিকে l আহত প্রদীপ বিশ্বাস বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি l গতকাল প্রদীপ বিশ্বাস এর স্ত্রী গোপাল নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে l অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত মিয়ারাজ মণ্ডলকে গ্রেপ্তার করেছে l

 এবিষয়ে তৃণমূল নেতা গোপাল শেঠের দাবি নব বিজেপির নেতৃত্তের ইন্দনে পঞ্চায়েত সমিতির সভাপতির উপরে আক্রমণ করা হয়েছে l