পার্টি অফিসের সামনে চায়ের দোকানে ভাংচুরের অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে l

 বনগাঁ শহরের কংগ্রেস পার্টি অফিসের সামনে চায়ের দোকান করেছিল এক ব্যক্তি, অভিযোগ শহর কংগ্রেস সভাপতি ও তার কাছে টাকা দাবি করে ছিল । সেই টাকা দিতে অস্বীকার করলে দোকান ভাঙচুর করে কংগ্রেস কর্মীরা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে বনগাঁ থানার স্কুল রোড সংলগ্ন এলাকায়।
বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন ওই যুবক। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে  লোকজনের মধ্যে ওই যুবককে দোকান খুলতে বারণ করা হয়েছিল ৷ জোর করে দোকান খুলতে গেলে তা বন্ধ করে দেওয়া হয়। টাকা চাওয়া ও দোকান ভাঙচুর করার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন।