Breaking : বিনামূল্যে সব্জী বিতরণ
গরিব,প্রান্তিক,সাধারণ নিম্মবিত্ত,দিন আনা দিন খাওয়া মানুষের পাশে এবার ভারতীয় জনতা পার্টির বারাসাত সাংগঠনিক জেলা।আজ বারাসাতের দক্ষিণ পাড়া এলাকার শ্যামলী মাঠে তারা আয়োজন করলো ওই মানুষদের জন্য বিনামূল্যে সব্জী বিতরণ এর কর্মসূচি।প্রায় হাজার মানুষকে আজ এই বাজার থেকে সব্জী বিতরণ করা হয়। বিজেপির বারাসাত জেলার কর্মীদের সাথে উপস্থিত ছিলেন জেলার সভাপতি শঙ্কর চ্যাটার্জী।তিনিও এই সব্জী বিতরণের মধ্যে অংশগ্রহণ করেন।পরে সংবাদমাধ্যমে তিনি জানান,রক্তদান,কমনিটি কিচেন,ও দৈনন্দিন দ্রোবসামগ্রীর বিতরণের মধ্যে প্রায় 2 লক্ষ গরিব মানুষকে এর আওতায় আনা হচ্ছে।শাসকদল কে কটাক্ষ করে তার বক্তব্য শাসকদলের কর্মীরা ঘরে বসে থাকলেও বিজেপি কর্মীরা রাস্তায় সাধারণ মানুষের জন্য নিয়োজিত আছে।