বিজেপি বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ করল তৃণমূল
লকডাউন ও কনটেইনমেন্ট জোন উপেক্ষা করে জমায়েত করবার জন্য বিজেপির বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ করল তৃণমূল উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর বিধানসভার বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাসের নেতৃত্বে শনিবার বিকেলে বনগাঁ এসডিও অফিসে একটি ডেপুটেশন দেওয়া হয় l সেই ডেপুটেশনের জন্য বনগাঁ শহরের কন্টেনমেন্ট জোনে অবস্থিত এস ডি ও অফিসে শতাধিক লোকের জমায়েত করে বলে অভিযোগ l বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর আঢ্য বনগাঁর এস ডি ও র কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন l লকডাউন এবং কনটেইনমেন্ট জন উপেক্ষা করে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি l এই অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর l এই বিষয়ে বনগাঁ উত্তর বিধানসভার বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস জানিয়েছেন l এই অভিযোগ সর্বৈব মিথ্যা l বনগাঁ পৌরসভার পৌরপিতা রক্ষক হয়েই ভক্ষক l পৌর পিতা সামাজিক দূরত্ব না মেনে ত্রাণ বিতরণ করছেন l বনগাঁর বিভিন্ন বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার প্রতিবাদে আমরা সামাজিক দূরত্ব রেখেই এসডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম l তিনি পৌরপিতাকে কটাক্ষ করে বলেন চোরের মায়ের বড় গলা l
0 Comments