ত্রাণের দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
বনগাঁ কালপুর গ্রাম পঞ্চায়েত অফিসে ত্রাণের দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের l উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের কালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার, কয়েকশ সাধারন মানুষ পঞ্চায়েতের গেটে বিক্ষোভ শুরু করে l এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় l ঘটনা স্থলে পৌছায় বনগাঁ থানার পুলিশ l এলাকার মানুষের দাবি লকডাউন চলাকালীন কোনো ত্রাণ পাননি l আমফান ঝড়ের পরে এক সপ্তাহের বেশি হলেও কোনো ত্রাণ বা ত্রিপল পায়নি তার l এক ঘন্টা হয়ে গেলেও বিক্ষোভ চলতে থাকে l বিক্ষোভকারীদের দাবি যতক্ষন না ত্রিপল পাবে ততক্ষন আন্দলন চলবে l পরবর্তীতে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার আই সি মানস চৌধুরী পঞ্চায়েত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ত্রিপল এর জন্য আবেদন পত্র নেওয়া শুরু হয় পঞ্চায়েত দপ্তরে l পঞ্চায়েতের প্রধান মুক্তি সরকারের দাবি ত্রিপলের জন্যে আবেদন পত্র নেওয়া হচ্ছিল কিন্তু সাধারণ মানুষ দেরি সহ্য না করতে পেরে বিক্ষোভ দেখিয়েছিল l আমরা আবেদনপত্র নিয়ে সকলকে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করছি l
0 Comments