ত্রাণ সামগ্রী না পেয়ে বিডিও অফিসে বিক্ষোভ বিজেপি পঞ্চায়েত সদস্যদের
ত্রাণ সামগ্রী না পেয়ে বিডিও অফিসে বিক্ষোভ বিজেপি পঞ্চায়েত সদস্যদের । উত্তর 24 পরগনা বনগাঁ ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য দের। ত্রাণ সামগ্রী নিয়ে বঞ্চনা করা হচ্ছে সেই অভিযোগ তুলে শুক্রবার দুপুরে বনগাঁ বিডিও অফিসের গেটের সামনে বসে বিক্ষোভ দেখানো শুরু করে বিজেপি পঞ্চায়েত সদস্যরা l তাদের দাবি ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা জমা নেওয়া হচ্ছে না l ওদের প্রাপ্য ত্রাণ, ত্রিপল দেওয়া হচ্ছে না l পরবর্তীতে বনগাঁর বিডিও বিক্ষোভকারী বিজেপি সদস্যদের সঙ্গে কথা বলে পঞ্চায়েত প্রধানকে সমস্যা সমাধান করবার নির্দেশ দিলে বিক্ষোভ তুলে নেয় বিজেপি সদস্যরা l