রায়গঞ্জ এলো শ্রমিক স্পেশাল ট্রেন
আবারো শ্রমিক স্পেশাল ট্রেন আসলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেশনে।শুক্রবার উত্তরপ্রদেশ থেকে শ্রমিক স্পেশাল ট্রেন রায়গঞ্জে এসে পৌছাল।মাত্র ১২ জন যাত্রী রায়গঞ্জ ষ্টেশনে নামে।তাদের মধ্যে তিনটি শিশু। রায়গঞ্জে ৬০ জন যাত্রী রায়গঞ্জ ষ্টেশনে নামার কথা থাকলেও মাত্র ১২ জন যাত্রী ষ্টেশনে পৌঁছায়।ট্রেন থেকে নামার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করে বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দেয়।স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পরিযায়ি শ্রমিকদের হোম কোয়ারন্টাইনে থাকার পরামর্শ দেয়।