বড়োসড়ো বিপদের হাত থেকে রক্ষা ।
বিদ্যুৎ দপ্তরের কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে একসাথে আহত পাঁচজন ঠিকা শ্রমিক। ঘটনাটি অশোকনগর থানার বনবনিয়া শ্মশান এলাকার ঘটনা, উদ্ধারে দমকল। আহত পাঁচজন হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি রবিবার দুফুর একটা নাগাদ ঘটে। সুত্র মারফত জানাগেছে বিদ্যুৎ দপ্তরের হাবড়া সাব ডিভিশনের হয়ে একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল । সেইমতো রোডে বিদ্যুৎ লাইনে অসুবিধে ছিল কিনা কাজ করছিল বাদুরিয়া ও বসিরহাটের কিছু শ্রমিক। সংস্থার এক কর্মীর বয়ান অনুসারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে কাজ করছিল লিকেজ থাকার দরুন তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সাথে সাথে দমকল কে খবর দিলে দমকল বিভাগ আহত পাঁচজন তাপস বসাক ৪৩ সালাম গাজি ২২ বিষ্নু মন্ডল ৩০ সন্তোষ দাস ৪৭ দিব্যেন্দু গোলদার ২৮ উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে আসে। প্রত্যেকের বাড়ি বসিরহাট মহাকুমায় বলে জানা গেছে। এই মুহুর্তে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। কি কারনে এই ধরনের ঘটনা ঘটলো তদন্ত করে দেখছে বিদ্যুৎ দপ্তর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ।

0 Comments