দাড়িয়ে থাকা দুটি লড়ির চারটে টায়ার চুরি, সিসিটিভি বন্দি চুরির ছবি, সেই ছবি দেখে তদন্তে নেমে অশোকনগর পুলিশের জালে দুই চোর,উদ্ধার চারটে টায়ার, গত ১৮,১১,১৮ তারিখ গভীর রাতে অশোকনগর থানার গুমা ছোট বামুনিয়া এলাকার গ্যাস গোডাউনের মালিকের দাড়িয়ে থাকা দুটো লড়ির চারটে চাকা চুরি যায়, পড়ের দিন লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সোর্স মারফত জানতে পারে দুই অভিযুক্ত ৭,১২,১৮ তারিখে দমদম সেন্টাল জেলে তরল মাদক সহ দুজন বারাসাত থানার একটি অভিযোগে জেলে আছে। ১২,১২,১৮ তারিখে অশোকনগর থানার পুলিশ দমদম জেলে গিয়ে জিঙ্গাসাবাদ করে জানতে পারে এরা দুজন এই কান্ডে যুক্ত আছে, সেই মত তিনদিনের হেপাজতে নিয়ে বারাসাতের কাজিপাড়া এলাকা থেকে চারটে টায়ার উদ্ধার করে জার বাজার মূল্য প্রায় দুলক্ষ টাকা। ধৃত দুজন মৈনুর রহমান বাড়ি কাজি পাড়া এলাকায় নাসিরুদ্দিন আলি বাড়ি দত্তপুকুর এলাকায়। তবে চুরিতে ব্যবহৃত চারচাকা গাড়ি এবং গাড়ির চালককে এখনো অধরা। তদন্তে অশোকনগর থানা। ধৃত দুজনকে সোমবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে
0 Comments