গতকাল সন্ধেবেলা মধ্যমগ্রাম পুলিশ থানা এলাকা মাঝেরগাঁও প্রকল্প এলাকা থেকে দশ লিটার মাদক সহ তিনজন বাইক চোরকে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যাবেলা তিনজন বাইক চোর শঙ্কর বিশ্বাস(28),আব্দুর রহিম(49)ও সিদ্ধেশ্বর দাস(38)পুলিশ সূত্রে খবর,এদের কাছ থেকে 9টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে,ধৃত দের থেকে 10 লিটার কোডেইন মিক্সার(মাদকদ্রব্য)পাওয়া গেছে।তাদের আগামীকাল কোর্টে তুলে পুলিশ হেফাজতে নেবে জেলা পুলিশ।গত দেড় মাস যাবৎ বাইক চুরির সন্ধানে পুলিশের এটি সাফল্য বলে অনুমান।এর সাথে অন্য কোনো পাচার চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছে জেলা পুলিশ।