শুক্রবার কালীঘাটের বাড়িতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সাগরদিঘি উপনির্বাচনে  বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস উপনির্বাচনে জয়ী হয়েছেন। সংখ্যালঘু ভোটাররা তৃণমূল কংগ্রেস থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন। এ কারণে সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন ক্ষমতাসীন দলের নেতারা।  সাগরদিঘি হারের কারণ খতিয়ে দেখতে দলের সংখ্যালঘু নেতাদের নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন তৃণমূল নেত্রী।


সূত্র জানায়, সাগরদিঘি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদনও তৈরি করা হয়েছে।  এই বৈঠকে সেই প্রতিবেদন উল্লেখ করে পরামর্শ ও নির্দেশনা দিতে পারেন তৃণমূল নেত্রী।