প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মিজোরাম এবং অরুণাচল প্রদেশের জনগণকে তাদের রাজ্য দিবসে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, “মিজোরামের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের জনগণকে শুভেচ্ছা। মিজোরাম তার প্রাকৃতিক সৌন্দর্য, পরিশ্রমী মানুষ এবং চমৎকার মিজো সংস্কৃতির জন্য পরিচিত। মিজোরামের জনগণের আশা-আকাঙ্খা ভবিষ্যতে পূর্ণ হতে থাকুক। আমি কামনা করছি যে আগামী সময়ে উত্তর-পূর্বের এই রাজ্যগুলি উন্নয়নের নতুন উচ্চতা স্পর্শ করবে।"
প্রধানমন্ত্রী মোদীও অরুণাচল প্রদেশের জনগণকে তাদের রাজ্যের প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, “রাজ্য প্রতিষ্ঠা দিবসে অরুণাচল প্রদেশের জনগণকে শুভেচ্ছা, যা গতিশীলতা এবং দেশপ্রেমের সমার্থক হয়ে উঠেছে। রাজ্যের মানুষ অনেক ক্ষেত্রে দেশের অগ্রগতিতে অবদান রেখেছে। আমি প্রার্থনা করি যে অরুণাচল প্রদেশ আগামী বছরগুলিতে অগ্রগতির নতুন উচ্চতা অতিক্রম করতে থাকুক।"
একই ভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও প্রতিষ্ঠা দিবসে অরুণাচল প্রদেশ এবং মিজোরামের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি টুইট করে বলেছেন, “অরুণাচল প্রদেশ এবং মিজোরামের জনগণকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা। আমার সাম্প্রতিক মিজোরাম সফরের সময়, আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তাতে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। আমি আজ ইটানগরে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উন্মুখ।"

0 Comments