বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের নামে লুক আউট নোটিশ জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ কেলেঙ্কারিতে প্রথমে উঠে আসে মানিক ভট্টাচার্যের ছেলের নাম। তাকেও আদালতে তলব করা হয়। আদালতে হাজিরা দিলেও এই নোটিশ জারি করা হয়েছে।
মানিক ভট্টাচার্যের ছেলে যাতে কোনোভাবেই দেশ থেকে পালাতে না পারে সেজন্য এই লুকআউট নোটিশের কপি শুধু বিমানবন্দর , স্থল ও সমুদ্রবন্দর কর্তৃপক্ষকে এমনকি বিজ্ঞপ্তির অনুলিপি সীমান্ত এলাকায়ও দেওয়া হয়েছে।
তদন্তে জানা যায়, মানিক ভট্টাচার্যের ছেলের একটি কনসালটেন্সি ফার্ম ছিল। সংগঠনটি অক্টোবর ২০১৮ থেকে এপ্রিল ২০১৯ পর্যন্ত অর্থাৎ ৭ মাসের মধ্যে বেসরকারী ডিএলএড কলেজগুলি থেকে ২কোটি ৬৪ হাজার টাকা সংগ্রহ করেছে, কিন্তু অভিযোগ, কলেজগুলিতে কোনও পরিষেবা দেওয়া হয়নি।
এমতাবস্থায় টাকার হিসাব নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে। এ সমস্ত বিষয় তদন্তকারীরা জানতে চান। এদিকে আগাম জামিনের আবেদনও করেছেন সৌভিক। ২২শে ফেব্রুয়ারি এই বিষয়ে শুনানি হবে।

0 Comments