সোমবার দু-দুবার প্রবল ভূমিকম্পের জেরে তুরস্কে মৃতের সংখ্যা যেমন দ্রুত বাড়ছে এবং তেমনই হাজার হাজার মানুষ আহত হয়েছে।
তুরস্কে ঘটে যাওয়া এই ভূমিকম্পে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 'তুরস্কে এই ব্যাপক ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'
প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমাদের দেশ তুরস্কের এই সমস্যা মোকাবেলা করতে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।
ভূমিকম্পের তথ্য দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদুগান টুইট করে বলেছেন যে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশ না করার আবেদন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।

0 Comments