মেঘালয় এবং নাগাল্যান্ডে ২৭শে ফেব্রুয়ারি হতে চলেছে বিধানসভা নির্বাচন। শনিবার এই দুই রাজ্যেই শেষ হবে নির্বাচনী প্রচার।শুক্রবার এই দুই রাজ্যে প্রধানমন্ত্রী প্রথম এবং শেষ প্রচার করে যান।
এদিন বিকেল ৪টায় শেষ হবে নির্বাচনী প্রচার। মেঘালয় ও নাগাল্যান্ডে জোট সরকারের অংশ বিজেপি।
দুই রাজ্যেই, সমস্ত রাজনৈতিক দল ভোটারদের আকৃষ্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। বিজেপির সমস্ত বড় নেতারা রাজ্যগুলি সফর করেছেন এবং বিজেপি সরকার গঠনের দাবি করেছেন। বর্তমানে মেঘালয়ে কনরাড সাংমার নেতৃত্বে এনপিপি, বিজেপি এবং অন্যান্য আঞ্চলিক দলগুলির একটি জোট সরকার রয়েছে।

0 Comments