নাগাল্যান্ডে বিধানসভার নির্বাচন হবে ২৭শে ফেব্রুয়ারি আর ফলাফল ২রা মার্চ প্রকাশ করা হবে।বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা মঙ্গলবার থেকে নাগাল্যান্ড ও মেঘালয়ে দুদিনের সফরে রয়েছেন। 


সোমবার এই তথ্য দিয়ে দলের মিডিয়া প্রধান অনিল বালুনি বলেছেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সফরের সময় নাগাল্যান্ড এবং মেঘালয়ের জন্য ইস্তাহার জারি করবেন।