শুক্রবার ভারত রাষ্ট্র সমিতির নেতা এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও-এর জন্মদিন। চলুন তাঁর ব্যক্তিগত জীবন জেনে নেওয়া যাক-
কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও যাকে সকলে কেসিআর নামে চেনে তাঁর স্ত্রী হলেন শোভা, তার দুটি সন্তান রয়েছে। কেটি রামা রাও নামে এক ছেলে এবং এক মেয়ে কালভাকুন্তলা কবিতা। মেয়ে একজন সমাজকর্মী। তার ছেলে কেটি রামা রাও রাজনীতিতে সক্রিয়। বর্তমানে কেসিআর তার ছেলের জন্য রাজনৈতিক মাঠ তৈরিতে ব্যস্ত।
কে চন্দ্রশেখর রাও সামাজিক কাজে যুক্ত হয়ে দুর্বল ও দরিদ্রদের উন্নতির চেষ্টা করেছিলেন। যার মধ্যে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ এই রকম- ২০০৪ সালে করিমনগরে প্রায় এক কোটি টাকার বিশাল বৃক্ষরোপণ প্রকল্প। মুসলিম সংখ্যালঘুদের জন্য বেশ কিছু ঘর নির্মাণ। সিদ্ধিপেট কেন্দ্রের ১৪৫ জন বন্যা দুর্গত বাসিন্দাদের পানীয় জল সরবরাহ করা।
অবসর সময়ে ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন কেসিআর । জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুতে বিশ্বাস করেন তিনি। গুরুত্বপূর্ণ কাজ বা উদ্বোধনের সময় ঠিক করার আগে তিনি সবসময় বিশেষজ্ঞদের পরামর্শ নেন। '৬' সংখ্যাটি বলা হয় তার ভাগ্যবান সংখ্যা।
কেসিআরের রাজনৈতিক যাত্রা:
রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়ার আগে তিনি একজন কর্মসংস্থান পরামর্শক ছিলেন এবং উপসাগরীয় দেশগুলিতে কর্মী পাঠাতেন। ১৯৮৫ সালে তেলেগু দেশম পার্টিতে যোগ দেন কে. চন্দ্রশেখর রাও বিধায়ক নির্বাচিত হন। ১৯৮৭ থেকে ৮৮ সাল পর্যন্ত তিনি অন্ধ্র প্রদেশের প্রতিমন্ত্রী ছিলেন।
১৯৯২ থেকে ৯৩ সাল পর্যন্ত, তিনি পাবলিক আন্ডারটেকিংস কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৯৭ থেকে ৯৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত, তিনি অন্ধ্র প্রদেশ বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি গঠনের আগে তিনি তেলেগু দেশম পার্টির সদস্য ছিলেন। আলাদা তেলেঙ্গানা রাজ্য গঠনের দাবিতে তিনি তেলেগু দেশম পার্টি ছেড়েছিলেন।
তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং ৫টি আসন জিতেছিল। ২০০৫ থেকে ৬ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে, তিনি সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন এবং পরবর্তী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এমপি নির্বাচিত হন।

0 Comments