বাংলায় এবার আরএসএস প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েতে পৌঁছনোর চেষ্টায় ১২-১৪ মার্চ পানিপথে সর্বভারতীয় প্রতিনিধি পরিষদের সভা অনুষ্ঠিত হচ্ছে।  এই বৈঠকে পরিকল্পনা চূড়ান্ত করা হবে।  বাংলা থেকে ৮৬ জন প্রতিনিধি এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। উল্লেখ্য এর আগে আরএসএস প্রধান মোহন ভাগবত  বাংলায় আরএসএসের পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেছিলেন আবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে কলকাতায় সভাও করেছিলেন তিনি।


ঊর্ধ্বতন আধিকারিকের মতে, প্রতিটি রাজ্য দ্বারা আয়োজিত আলোচনা দুটি পর্বে বিভক্ত হবে।  একপর্যায়ে সাংগঠনিক বিষয় অর্থাৎ শাখার অবস্থা সম্পর্কে প্রতিবেদন দেওয়া হবে।  দ্বিতীয় পর্বে সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করা হবে।  সূত্রের খবর, বাংলায় তৈরি হওয়া রিপোর্টে শহরাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে এবং গ্রামীণ এলাকার প্রতিটি পঞ্চায়েতে সংঘের কাজ, শাখা গঠন, সভা-সমাবেশের প্রস্তুতি তুলে ধরা হবে।


পরিকল্পনা অনুযায়ী প্রতি সপ্তাহে স্বেচ্ছাসেবকরা সেখানে গিয়ে সমমনা লোক সংগ্রহ করবেন।  তাদের মধ্যে সংঘের আদর্শ প্রচারের কাজ তারাই করবেন।  এছাড়াও সারা বছর 'শিক্ষাবর্গ'-এর আয়োজনের পরিকল্পনাও করা হচ্ছে।  সূত্রের খবর, এটি চলবে ২০ দিন।  স্বেচ্ছাসেবকরা সবাই ২৪ ঘন্টা একসাথে থাকবেন, খাবেন এবং বিশ্রাম করবেন।  চার ঘণ্টা শারীরিক ব্যায়াম, এক ঘণ্টা সার্ভিস প্রোগ্রাম ট্রেনিং এবং বাকি সময় থাকবে বিষয়ভিত্তিক আলোচনা।