কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার পর রবিবার সকাল সাড়ে ৮টায় রাজ্যপাল সিভি আনন্দ বোস স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পূজো দিলেন। আর তাই মন্দির চত্বরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।


দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে এসে রাজ্যপাল বলেন, দক্ষিণেশ্বর বাংলার অন্যতম তীর্থস্থান।   তিনি বাংলার সংস্কৃতির প্রশংসা করেন।এদিন সন্ধ্যায় গভর্নর মাদার হাউসে গিয়ে মাদার টেরেসার প্রতি শ্রদ্ধা জানাবেন। তবে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নও এড়িয়ে যান তিনি।