গুজরাট বিধানসভা নির্বাচন দ্বিতীয় দফার ভোটপর্ব চলছে। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ভাদোদরার মেয়র এবং বিজেপি প্রার্থী কেয়ুর রোকাদিয়া গুজরাটের জেতালপুরে ভোট দিয়েছেন। বিপুল ভোটে বিজেপির জয় দাবি করেছেন তিনি।
বোটাডে ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থী ভারত সিং সোলাঙ্কি। তিনি বলেন কংগ্রেস অভূতপূর্ব সমর্থন পাচ্ছে, ফলাফলের দিন কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে।
এর পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আহমেদাবাদের শিলাজ অনুপম স্কুলে ভোট দিয়েছেন।

0 Comments