বড়দিনের পাশাপাশি আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। আর তাই রবিবার ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অন্যান্য নেতা মন্ত্রীরা।


প্রধানমন্ত্রী মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সমাধিস্থলে গিয়ে  দেন শ্রদ্ধাঞ্জলি।  প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় বলেন,প্রাক্তন প্রধানমন্ত্রী জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।  দেশে তাঁর অবদান অপরিসীম।  তার নেতৃত্ব এবং দৃষ্টি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে।