গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বিরোধিতার মুখে পড়তে হল আসাদউদ্দিন ওয়াইসিকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার গুজরাটের শাহপুর মিল কম্পাউন্ডের কাছে রোড শোতে কালো পতাকা দেখানো হয় আসাদউদ্দিন ওয়াইসিকে। রোড শোতে স্থানীয় লোকজনও 'ওয়াইসি গো ব্যাক' স্লোগান দেয়। স্থানীয় লোকজনও কংগ্রেসের সমর্থনে স্লোগান দেয় বলে সংবাদমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে।
এর আগেও ওয়াইসি গুজরাটের অনেক মুসলিম এলাকায় এই ধরনের বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। এ সময় কিছু যুবকরা 'মোদী মোদী' স্লোগান দেয়।

0 Comments