আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগে দুদিনের বাংলা সফরে রয়েছেন স্মৃতি ইরানি। কাঁথিতে গণসংযোগ করছেন। কেন্দ্রীয় প্রকল্প থেকে লোকজন কীভাবে উপকৃত হচ্ছে, বিষয়টি জানতে জেলায় এসেছেন শিশু ও মহিলা কল্যাণ দফতরের মন্ত্রী।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, স্মৃতি ইরানি এদিন কাঁথি শহরের তফসিলি জাতি ও উপজাতি পরিবারের বাড়িতে দুপুরের খাবার খাবেন।কাঁথির বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। সেখানে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলবেন তিনি।
শনিবার দুপুর একটার দিকে কাঁথিতে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী রবিবার কাঁথির বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এবং নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করবেন।
শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি হঠাৎ কাঁথির কেনেল পাড়ে অবস্থিত একটি চায়ের দোকানে থামে। সেখানে তাঁকে চা ও চপ খেতে দেখা যায়।

0 Comments