রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে মাথায় রেখে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দ্বিতীয় বৃহত্তম এলিভেটেড রাস্তার উদ্বোধন করলেন। এই রাস্তার নাম দিয়েছেন ভারত জোড়া মার্গ।
৬ই অক্টোবর উদ্বোধন হওয়া এই এলিভেটেড রোড ২.৮ কিলোমিটার দীর্ঘ। আর এই রোডের প্রকল্পের জন্য মোট ব্যয় হয়েছে ৪৭২ কোটি টাকা।
এটি সোডালায় আম্বেদকর সার্কেল এবং এলআইসি ভবনের সাথে সংযুক্ত। এই রোড উদ্বোধনের পর সোদালা ও রামবাগ সার্কেলের মধ্যে যানজট থেকেও মুক্তি মিলবে আম জনতার। এই রাস্তাটি ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে নন-স্টপ ড্রাইভ করার ক্ষমতা রয়েছে।

0 Comments