রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। শূন্যপদ রয়েছে প্রায় ১১০০০টি। ১১ই ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কালী পূজোর পর থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিদ্যাসাগর একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে টেট নিয়ে শিক্ষা মন্ত্রী এ কথা জানিয়েছেন।
তবে বোর্ড চেয়ারম্যান গৌতম পাল জানিয়েছেন শিক্ষামন্ত্রীর সাথে কথা বলার পরে, পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৫২জন সুবিধাবঞ্চিত প্রার্থীদের চাকরির নির্দেশ দিয়েছেন।

0 Comments