প্রধানমন্ত্রী নিজের জন্মদিন উপলক্ষ্যে আবারও নিলামে করতে চলছেন পাওয়া উপহার। এই নিলাম শুরু হবে ১৭ই সেপ্টেম্বর অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত। এর আগেও তিনবার প্রধানমন্ত্রীর পাওয়া উপহার নিলামে উঠেছে। এ বছরও সংস্কৃতি মন্ত্রণালয়ের ন্যাশনাল গ্যালারী অব মডার্ন আর্টে এ প্রদর্শনী বসানো হয়েছে। এখানে ১০০ টাকা থেকে ১০লক্ষ টাকার ১২০০ টিরও বেশি আইটেম রয়েছে। জানা গেছে নিলামের পর এই টাকা সামাজিক কাজে ব্যবহার করা হবে।


গ্যালারিতে সর্বনিম্ন মূল্য হল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া গণেশের একটি ছোট ছবি যার মূল্য ১০০ টাকা,  আর সবচেয়ে দামি টি-শার্ট, যার মূল্য রাখা হয়েছে ১০ লক্ষ টাকা।


 এছাড়াও উড়িষ্যার বিখ্যাত বীণার রিপাবলিকা, রৌপ্য তলোয়ার, নমামি গঙ্গের গঙ্গাজল গাগর, মধ্যপ্রদেশ বিজেপির মাটির গাগর, সম্প্রতি অরুণ যোগীরাজের দেওয়া নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিও রয়েছে।