বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা শনিবার বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আট বছরে কৃষি বাজেট চারগুণ বৃদ্ধি করে কৃষকদের জন্য অনেক কিছু করেছে। হিমাচল প্রদেশের সিরমোর জেলার পাওন্টা সাহেবের মিউনিসিপ্যাল ​​কাউন্সিল মাঠে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় নাড্ডা দাবি করেন যে বর্তমান ব্যবস্থার মতো অন্য কোনও সরকার কৃষকদের জন্য এতটা কাজ করেনি।

তিনি দাবি করেন বিরোধীরা কৃষকদের আন্দোলনের কথা বলে চলেছে কিন্তু মোদী সরকার কৃষকদের উন্নতিতে সাহায্য করার দিকে মনোনিবেশ করেছে। তিনি বলেন “নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী থাকাকালীন কৃষি বাজেট চারগুণ বৃদ্ধি পেয়েছে।" 

তিনি আরো বলেন  ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে হবে। তিনি যোগ করেন ঐতিহ্য ও ভারতীয় সংস্কৃতির কথাও মাথায় রাখতে হবে, যা বিশ্বের প্রাচীনতম। এর আগে তিনি পাওন্টা সাহেব গুরুদ্বারে প্রণাম করেন। নাড্ডা নাহানের চোগান ময়দানে একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।