বুধবার হার্ট অ্যাটাকের কারণে দেশের সুপরিচিত কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে তার অবস্থা গুরুতর তবে স্থিতিশীল বলে জানা গেছে।


বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজু শ্রীবাস্তবের স্ত্রীর সঙ্গে কথা বলে,তাঁর স্বাস্থ্য সম্পর্কে খবর নেন। সেই সাথে  উত্তর প্রদেশের আবাসিক কমিশনারকে নির্দেশ দিয়েছেন রাজুর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে এবং তাদের সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে।

জানা গেছে রাজুর মস্তিষ্ক সাড়া দিচ্ছে না তবে পালস ও হার্ট ঠিকমতো কাজ করছে।