পাঞ্জাবে মান সরকার বিদ্যুৎ নিয়ে করেছে এক ঘোষণা। বুধবার মন্ত্রিসভার বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে দিল্লীর মতো পাঞ্জাবের জনতাও প্রতি বিলে ৬০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবে।
মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিজেই টুইট করে জানান এ কথা। তিনি তার টুইটে বলেছেন, 'আজ মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এখন প্রতি বিলে ৬০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবেন পাঞ্জাবের মানুষ। আমরা পাঞ্জাব ও পাঞ্জাবিকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করব।'
দিল্লীর 'এএপি' নেতৃত্বাধীন কেজরিওয়াল সরকার জনগণকে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেয়। আর ৪০০ ইউনিট পর্যন্ত অর্ধেক দামে ছাড় দেওয়া হয়। দিল্লীতে আম আদমি পার্টির বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প খুব আলোচিত।

0 Comments