শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি কাণ্ডে আবারও নতুন তথ্য সামনে আসছে। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ইডি আধিকারিকরা ২১.৯০ কোটি টাকা নগদ পাশাপাশি বিদেশী মুদ্রা, লক্ষাধিক টাকার সোনার গয়না এবং বেশ কয়েকটি জমির নথি বাজেয়াপ্ত করেছে। অর্পিতার নামে এখনও ১০০ কোটির বেশি বেনামি সম্পত্তি রয়েছে, যার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় জমি, ফ্ল্যাট এবং বাগান কেনা হয়েছে।


 বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য এক কোটি টাকারও বেশি।  এ ছাড়া শান্তিনিকেতনে মোনালিসা দাসের নামে সাতটি ফ্ল্যাট রয়েছে।  ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতনের ৭টি বাড়ির দেখাশোনা করতেন মোনালিসা দাস।


 শান্তিনিকেতনে অর্পিতার প্রচুর সম্পত্তি রয়েছে।  শাতিনিকেতনে পার্থ চ্যাটার্জির নামে তিনটি বাগানবাড়িও খুঁজে পেয়েছেন ইডি আধিকারিকরা।  শান্তিনিকেতনের ফুলডাঙ্গা ও থানথিতে অনেক বাগান আছে।  জামবনি এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে।


এ ছাড়া বীরভূমে বিপুল পরিমাণ জমি রয়েছে তাঁর নামে।  এ ছাড়া হাওড়ার ডোমজুর এলাকায়ও ফ্ল্যাট পাওয়া গেছে।  অর্পিতা মুখোপাধ্যায়ের দিদার বাড়ি মুর্শিদাবাদের জঙ্গিপুরে।


 সূত্রের খবর, অর্পিতা নিজের প্রভাব খাটিয়ে মামাতো ভাইকে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি।  ওই বাড়িতে একটি বাঙ্কার খুঁজে পাওয়ার খবর রয়েছে।  ইডি আধিকারিকরা তার উপর নজর রাখছেন।  ইডি আধিকারিকরা বাজেয়াপ্ত নথিগুলি পরীক্ষা করছেন এবং তাদের আত্মীয়দের তালিকা তৈরি করে সেই আত্মীয় এবং ঘনিষ্ঠদের নজরদারি করা হচ্ছে।