নিজের সরকারী বাস ভবনে গাঁটছড়া বাঁধলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং ডাঃ গুরপ্রীত কৌর। সামনে এসেছে তাদের বিয়ের প্রথম ছবি। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে সোনালি রঙের কুর্তা-পায়জামা এবং জওহর কোটে তাঁর স্ত্রী গুরপ্রীত কৌর লাল রঙের লেহেঙ্গা পড়েছেন।
মুখ্যমন্ত্রী মান-এর বিয়েতে আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক এবং দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দলের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং উপস্থিত ছিলেন। বিয়েতে বেশী অতিথিকে আমন্ত্রণ করা হয়নি বলে দলের কোনও মন্ত্রী ও সিনিয়র নেতাকে ডাকা হয়নি।
বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর পরিবার।


0 Comments