আজ 'প্রাকৃতিক চাষ কনভেনশনে' ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনটি গুজরাটের সুরাটে আয়োজন হবে। এতে হাজার হাজার কৃষক এবং অন্যান্য সকল স্টেকহোল্ডার উপস্থিত থাকবেন, যারা সুরাটে প্রাকৃতিক চাষাবাদ করে সফল হয়েছেন।
মার্চ মাসে গুজরাটে এক পঞ্চায়েত সভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার সময় প্রতিটি গ্রামে কমপক্ষে ৭৫ জন কৃষককে প্রাকৃতিক চাষ করার জন্য আহ্বান জানান। পড়ে তাদের প্রাকৃতিক চাষের জন্য উদ্বুদ্ধ ও প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষকদের ৯০টি বিভিন্ন গ্রুপে প্রশিক্ষিত করাতে জেলার ৪১০০০জনেরও বেশি কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সুরাট জেলা কৃষকদের সাহায্য করার জন্য বিভিন্ন স্টেকহোল্ডার এবং প্রতিষ্ঠান, যেমন কৃষক গোষ্ঠী, নির্বাচিত প্রতিনিধি, ফসল উৎপাদন বিপণন সমিতি, সমবায় এবং ব্যাঙ্কগুলিকে সংবেদনশীল এবং অনুপ্রাণিত করার জন্য সমন্বিত প্রচেষ্টা চালায়।

0 Comments