রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে আজ একটি সভা এবং সাংবাদিক সম্মেলন করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দ্বিতীয় সফরে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন গুজরাটের মানুষ বিজেপির ২৭ বছরের শাসনে বিরক্ত এবং পরিবর্তন চায়। সাথে আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুজরাটের জনগণকে বোঝাবে, রাজ্যে ক্ষমতায় এলে জনগণের জন্য কী কী পরিকল্পনা রয়েছে তার দলের।


কেজরিওয়ালের গুজরাট সফরের আগে, বিজেপির গুজরাট ইউনিটের প্রধান সিআর পাটিল বুধবার বলেছিলেন যে লোকেদের 'রেওয়ারি সংস্কৃতি'-তে না পড়া উচিৎ কারণ এটি রাজ্য এবং দেশকে শ্রীলঙ্কার মতো অবস্থার দিকে নিয়ে যেতে পারে।  বছরের শেষের দিকে বিজেপি শাসিত রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি এবং কংগ্রেস ছাড়াও, এএপিও নির্বাচনে ভাগ্য পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে।