পাঞ্জাব বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে, কংগ্রেস আবারও বড় ধাক্কা খেল। আজ অর্থাৎ শনিবার পাঞ্জাব কংগ্রেসের চার প্রাক্তন মন্ত্রী বিজেপিতে যোগ দিয়েছেন।  সেই সঙ্গে আজ চণ্ডীগড়ের বিজেপি অফিসে দলে যোগ দিলেন মোহালির মেয়রও।


 উল্লেখ্য, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,  চণ্ডীগড় সফরে রয়েছেন।  এসময় এসব নেতারা দলে যোগ দিয়েছেন।  বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসাও দলে যোগ দেওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন।


 এই ভিডিওতে যাদের দেখা গেছে তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা রাজ কুমার বেড়কা , বলবীর সিং সিধু, সুন্দর শাম অরোরা এবং গুরপ্রীত সিং কাঙ্গর।  মোহালির তিনবারের বিধায়ক বলবীর সিধু যিনি কংগ্রেস সরকারে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আর রামপুরা ফুলের তিনবার বিধায়ক হওয়া গুরপ্রীত কাঙ্গার রাজস্ব মন্ত্রী ছিলেন।


 বেড়কা, মাঝা অঞ্চলের একজন বিশিষ্ট দলিত নেতা এবং তিনি তিনবার বিধায়কও হয়েছেন।  তিনি আগের সরকারে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ছিলেন।  হোশিয়ারপুরের প্রাক্তন বিধায়ক সুন্দর শাম অরোরা আগের কংগ্রেস সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন৷ এই চার নেতাই এ বছরের  রাজ্য বিধানসভা নির্বাচনে পরাজিত হন৷