আজ, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩১তম মৃত্যুবার্ষিকী। ১৯৯১ সালের এই দিনে রাজীব গান্ধী আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩১ তম মৃত্যুবার্ষিকীতে দিল্লীর বীর ভূমিতে শ্রদ্ধা জানিয়েছেন। একটি ভিডিও টুইট করে বাবা রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধী।
ভিডিওটি শেয়ার করে রাহুল লিখেছেন, "আমার বাবা একজন দূরদর্শী নেতা ছিলেন যার নীতিগুলি আধুনিক ভারতকে গঠন করতে সাহায্য করেছিল। তিনি একজন দয়ালু এবং সহানুভূতিশীল মানুষ ছিলেন। যিনি আমাদের ক্ষমা করেছিলেন, এবং সহানুভূতির মূল্য শিখিয়েছিলেন। আমি তাকে খুব মিস করি এবং যে সময়টা আমরা দুজন একসাথে কাটিয়েছি।"
এ ছাড়া রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি টুইট করে বলেছেন, "আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।"
কংগ্রেস নেতা পি চিদাম্বরম এবং শচীন পাইলটও দিল্লীর বীর ভূমিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে তাঁর ৩১ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন৷
রাজীব গান্ধী ২০ আগস্ট ১৯৪৪ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। রাজীব গান্ধী ১৯৬৮ সালে সোনিয়া গান্ধীকে বিয়ে করেন। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী হলেন রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর সন্তান।

0 Comments