প্রধানমন্ত্রী মোদী আজ নেপাল যাচ্ছেন। সেখানে তিনি বুদ্ধের জন্মস্থান পরিদর্শন করবেন এবং নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও করবেন। দুই দেশের বন্ধুত্বের জন্য এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নেপাল থেকে ফেরার পর সরাসরি লখনউ যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে সিএম যোগীর বাসভবনে নৈশভোজ করবেন তিনি।
যোগী আদিত্যনাথ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো তাঁর বাসভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। আয়োজিত এই নৈশভোজে মুখ্যমন্ত্রী যোগী সহ উপ-মুখ্যমন্ত্রী অংশ নেবেন। সেই সঙ্গে উপস্থিত থাকবেন যোগী সরকারের ৫২ জন মন্ত্রী।
মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিতব্য এই নৈশভোজের রাজনীতির মাধ্যমে মিশন ২০২৪-এর প্রস্তুতির ব্লু প্রিন্ট আঁকা হবে। যোগী মন্ত্রিসভাকে শাসন পরিচালনার মন্ত্র দেবেন প্রধানমন্ত্রী মোদী। জনকল্যাণমূলক নীতি নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
ইউপি সরকারের কাজ নিয়ে বিস্তারিত আলোচনাও করা হবে। উত্তরপ্রদেশের মন্ত্রীদের সঙ্গে ৩ ঘণ্টা আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মন্ত্রীদের মতামত জানাতে ৩ মিনিট সময়ও দেওয়া হবে। সিএম যোগী এবং উভয় ডেপুটি সিএমও তাদের বক্তব্য রাখবেন। লখনউয়ের বিভিন্ন জায়গায় হোর্ডিং ও পোস্টার লাগানো হয়েছে।

0 Comments