লালু প্রসাদ যাদবের সঙ্গে যুক্ত ১৫টি জায়গায় সিবিআই অভিযান।
লালু যাদবের সঙ্গে যুক্ত ১৫টি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। দুর্নীতি সংক্রান্ত মামলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বলা হচ্ছে লালু যাদব ও তাঁর মেয়ের বিরুদ্ধে এই নতুন মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় সিবিআই প্রাথমিক তদন্ত করেছে। এরপরই এই মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে সিবিআই।

0 Comments