আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দিতে গুজরাটের চাদেলিয়া গ্রামে এসেছেন। অরবিন্দ কেজরিওয়াল মঞ্চ থেকে গুজরাটের সাড়ে ৬ কোটি মানুষকে অভিবাদন জানান আর বলেন, এই প্রথম জনসভায় আদিবাসীদের নিয়ে কথা বলতে গিয়ে বলেন, যে আদিবাসীদের ওপর অনেক অত্যাচার হয়েছে।
মঞ্চ থেকে বিজেপি ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন কেজরিওয়াল। তিনি বলেন, এই দুই দলই ধনীদের পাশে দাঁড়িয়ে দিন দিন ধনীকে আরও ধনী করছে। বন্ধ করে দিয়েছে ৬ হাজার সরকারি স্কুল। ধ্বংস করেছে লাখ লাখ শিশুর ভবিষ্যৎ।
আশ্বাস দিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন তাঁদের দলকে সুযোগ দিলে,তাঁরা এখানে বিদ্যালয় তৈরি করে দেবেন আর সাথে শিশুদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার ব্যবস্থা করবেন। তিনি আরও বলেন, আজ দিল্লির চেহারা বদলে গেছে, দিল্লির সরকারি স্কুলগুলোর অবস্থার উন্নতি করেছেন তাঁরাই।
অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন যে, "আমি আপনাকে বলতে এসেছি যে কেজরিওয়ালও খুব আবেগপ্রবণ, যিনি তার হৃদয় দিয়ে সম্পর্ক গড়ে তোলেন।" তিনি আরও বলেন, আমি আজ সাড়ে ৬ কোটি মানুষের সঙ্গে সম্পর্ক করতে এসেছি। রাজনীতি করতে জানি না, নোংরা রাজনীতি জানি না, চুরি করতে জানি না, দুর্নীতি একেবারেই জানি না।

0 Comments