কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার এবং দলে যোগ দেওয়ার পরিকল্পনার জন্য গত মাসে শিরোনামে থাকা প্রশান্ত কিশোর আবারও খবরে রয়েছেন। নিজের দল গঠনের ইঙ্গিত দিয়েছেন প্রশান্ত কিশোর। সোমবার করা টুইটে তিনি জনসাধারণের মাঝে যাওয়ার কথা বলেছেন।
প্রশান্ত কিশোর তার টুইটে লিখেছেন, "জনগণের কাছে যাওয়ার সময় এসেছে। শুরু হবে বিহার থেকে। তবে তিনি কবে থেকে দলটি চালু করবেন এবং তার দলের নাম কী হবে তা এখনও স্পষ্ট করেননি। " বিহার থেকেই নতুন 'জন সুরাজ' অভিযান শুরু করার ঘোষণাও করেছেন তিনি।
বর্তমানে, টিম পিকে বিহারের প্রতিটি জেলায় একটি দল তৈরি করছে, পিকে-এর নির্দেশনায় যুবকদের রাজনীতিতে যোগ দেওয়ার আবেদন করছে। কয়েকদিনের মধ্যে প্রশান্ত কিশোর যুবকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বলে জানা গেছে।
টিম পিকে সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে বিহারে সুশাসনের বিষয়টি কেন্দ্রে রেখে প্রচার চালানো হবে এবং ভবিষ্যতে রাজনৈতিক দল ঘোষণা করা হতে পারে। প্রশান্ত যদি রাজনীতিতে আসেন, তাহলে তিনি তার নির্বাচনী কৌশল নিয়ে অন্য দলগুলোর জন্য যে অলৌকিক কাজ করতে পারবেন কিনা সেটাই দেখতে হবে।
প্রশান্ত কিশোর গত মাসে বেশ কয়েকবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। কিন্তু কিছু বিষয়ে ঐক্যমত না থাকায় দলে যোগ দিতে রাজি হননি। এখন কয়েকদিন পর তার এই ঘোষণায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে।

0 Comments