লাউডস্পিকার নিয়ে দেশজুড়ে বিতর্ক হয়েছে, আর এই বিতর্ক কমানোর জন্যই উত্তরপ্রদেশের যোগী সরকার ধর্মীয় স্থান থেকে অবৈধ লাউডস্পিকার অপসারণের নির্দেশ দিয়েছেন। সরকারের নির্দেশের পর এ পর্যন্ত ১২৫টি লাউডস্পিকার নামিয়ে আনা হয়েছে এবং ১৭ হাজার মানুষ স্বেচ্ছায় লাউডস্পিকারের শব্দ কমিয়ে দিয়েছেন।
অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্থি পিটিআইকে বলেছেন, 'শনিবার রাজ্যের ধর্মীয় স্থান থেকে অবৈধ লাউডস্পিকার অপসারণের আদেশ জারি করা হয়। এ বিষয়ে জেলা থেকে ৩০ এপ্রিলের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট চাওয়া হয়েছে।
এডিজি আইন ও শৃঙ্খলা প্রশান্ত কুমার বলেছেন যে এ পর্যন্ত ১২৫টি লাউডস্পিকার নামিয়ে নেওয়া হয়েছে এবং ১৭হাজার মানুষ নিজের ইচ্ছায় লাউডস্পিকারের শব্দ কমিয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছিলেন যে ১৯ এপ্রিল ঈদ এবং অক্ষয় তৃতীয়া একই দিনে পড়েছে এবং সামনের দিনগুলিতে আরও অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবও আছে। এই উৎসবগুলিতে মাইক ব্যবহার করা যেতে পারে তবে তা নিশ্চিত করতে হবে যেন, মাইকের আওয়াজ সেই প্রাঙ্গনের বাইরে যায় না।
তিনি জোর দিয়েছিলেন যে অন্য লোকেদের কোনও অসুবিধা হওয়া উচিৎ নয়। সিএম যোগী বলেন যে অনুমতি ছাড়া মিছিল বা ধর্মীয় মিছিল বের করা যাবে না এর জন্য আগে থেকে হলফনামা নিতে হবে।
শুধু ইউপি নয়, দেশের অন্যান্য রাজ্যেও লাউডস্পিকার নিয়ে নতুন আদেশ জারী করা হয়েছে।

0 Comments